“আপনি কি জানেন, শেয়ারবাজারে অনেকেই শুধু একটা ভুলের জন্য লস করে?
Delivery আর Intraday না বুঝে ট্রেড করলে আপনার টাকা কমে যেতে পারে!
আজকে আমি আপনাকে একদম সহজভাবে সব বুঝিয়ে দেবো।”
📊 Part 1: Delivery vs Intraday কি?:-
🟢 Delivery (Delivery Trading / ডেলিভারি ট্রেডিং)
Delivery Trading (ডেলিভারি ট্রেডিং) মানে আপনি কোনো Share (শেয়ার / মালিকানার অংশ) কিনে সেটা নিজের কাছে রেখে দেন।
👉 উদাহরণ:
আপনি আজ ₹100 দামে একটা শেয়ার কিনলেন
👉 ১ মাস পরে সেটা ₹150 হলো
👉 আপনি বিক্রি করলেন
👉 Profit (লাভ) = ₹50
👉 এখানে আপনি সময় নিয়ে Investment (বিনিয়োগ) করছেন
🔴 Intraday (Intraday Trading / একই দিনে কেনাবেচা)
Intraday Trading (ইন্ট্রাডে ট্রেডিং) মানে একই দিনে শেয়ার কিনে আবার বিক্রি করতে হবে
👉 উদাহরণ:
সকাল ১০টায় ₹100 এ কিনলেন
দুপুরে ₹105 এ বিক্রি করলেন
👉 Profit (লাভ) = ₹5
👉 কিন্তু দিনের শেষে বিক্রি না করলে ব্রোকার অটো স্কোয়ার অফ করে দেয়।
⚖️ Main Difference (পার্থক্য):-
Delivery → Long-term (দীর্ঘমেয়াদি)
Intraday → Same day (একই দিনে)
Delivery → Safe তুলনামূলক
Intraday → Risk (ঝুঁকি) বেশি
💰 Part 2: কত চার্জ লাগে?:-
📌 Delivery Charges (ডেলিভারি চার্জ)
Brokerage (ব্রোকার চার্জ) → অনেক সময় 0
STT (Security Transaction Tax / সরকারী ট্যাক্স) → ~0.1%
GST (Goods and Services Tax / পণ্য ও পরিষেবা কর) → 18% (brokerage এর উপর)
DP Charges (ডিপি চার্জ) → ₹10–₹20 (sell করলে)
📌 Intraday Charges (ইন্ট্রাডে চার্জ)
Brokerage → ₹20 per order (approx)
STT → ~0.025%
GST → 18%
Exchange Charges → ছোট amount
👉 Intraday তে চার্জ একটু বেশি পড়ে
📉 Part 3: Stop Loss কি?:-
Stop Loss (স্টপ লস) হলো এমন একটি ব্যবস্থা, যা আপনার লস কমাতে সাহায্য করে
👉 উদাহরণ:
আপনি ₹100 এ শেয়ার কিনলেন
👉 আপনি ঠিক করলেন ₹95 হলে বিক্রি করবেন
👉 তাহলে ₹95 এ Stop Loss সেট করলেন
👉 দাম ₹95 এ নামলে অটো বিক্রি হয়ে যাবে
👉 Loss (ক্ষতি) কমে যাবে
🎯 কেন Stop Loss খুব জরুরি?
বড় লস থেকে বাঁচায়
Emotion (আবেগ) কমায়
Trading কে disciplined করে
👉 Pro traders সবসময় Stop Loss ব্যবহার করে
⚠️ Beginner Mistakes
Stop Loss না দেওয়া
Intraday তে বেশি লোভ করা
না বুঝে ট্রেড করা।

